ট্রাম্পের হামলার হুঁশিয়ারি: ‘অব্যবহৃত’ আধুনিক অস্ত্রের হুমকি ইরানের

admin

May 21, 2026

ট্রাম্পের হামলার হুঁশিয়ারি: ‘অব্যবহৃত’ আধুনিক অস্ত্রের হুমকি ইরানের

আমেরিকার সাথে যেকোনো ধরনের সংঘাতের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত এবং তাদের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এখন পর্যন্ত রণক্ষেত্রে ব্যবহার বা পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় বড় ধরনের হামলার হুঁশিয়ারির পর রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এই দাবি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দেশ রক্ষায় যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম। এবার কোনো ধরনের সংযম প্রদর্শনের কথা তেহরান ভাবছে না উল্লেখ করে তিনি বলেন, “প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে আমাদের কোনো ঘাটতি নেই।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে চুক্তি সম্পাদনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে সাংবাদিকদের বলেন, তেহরান যদি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটিতে পুনরায় অত্যন্ত অপ্রীতিকর ও ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ষড়যন্ত্রের অভিযোগ তুলে রয়টার্স জানিয়েছে, হামলা চালানো হলে ইরান মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও প্রতিশোধমূলক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ