ইরান-ইসরায়েল উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু এখন আইআরজিসি কমান্ডার আহমাদ ভাহিদি।

admin

May 24, 2026

ইরান-ইসরায়েল উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু এখন আইআরজিসি কমান্ডার আহমাদ ভাহিদি।

ইরান-ইসরায়েল উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু এখন আইআরজিসি কমান্ডার আহমাদ ভাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর থেকেই ইরানের সামরিক কৌশল নির্ধারণে সবচেয়ে প্রভাবশালী ভূমিকায় উঠে এসেছেন তিনি।

আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে ১৯৯৪ সালের ভয়াবহ বোমা হামলার অভিযোগে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় থাকা ভাহিদিকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক আলোচনা। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

বিশ্লেষকদের মতে, ভাহিদির নেতৃত্বে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান আরও কৌশলী ও কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আলোচনা চললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন হামলার হুঁশিয়ারির জবাবে ভাহিদি সতর্ক করে বলেন, ইরানের ওপর নতুন আঘাত এলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।

১৯৫৮ সালে শিরাজে জন্ম নেওয়া আহমাদ ভাহিদি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার বলয়ের গুরুত্বপূর্ণ অংশ। কুদস ফোর্সের প্রথম কমান্ডার থেকে শুরু করে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন তিনি।

সমর বিশ্লেষকদের মতে, বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে ভাহিদির উত্থান শুধু ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং ভবিষ্যতে আরও দীর্ঘ ও জটিল সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তুলছে।

RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ