ইতিহাস তৈরি করল মেহেরপুরের আদালত — মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণের রায়, আসামির মৃত্যুদণ্ড

admin

May 24, 2026

ইতিহাস তৈরি করল মেহেরপুরের আদালত — মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণের রায়, আসামির মৃত্যুদণ্ড

দেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক। মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসে রায় ঘোষণা করেছেন আদালত। দেশে এটাই প্রথম ধর্ষণ মামলার রায় যা আইনি নির্দেশনার সময়সীমার মধ্যে দেওয়া হলো। রোববার (২৪ মে) মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দেন।

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ১৬ জুন সকালে। বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল শিশুটি। পথে একা পেয়ে তাকে ধর্ষণ করে চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। কান্নাকাটি করতে করতে শিশুটি বাবার কাছে পৌঁছালে সেদিনই হাসপাতালে ভর্তি ও মামলা দায়ের করা হয়।

রায়ের দিন আদালতে উপস্থিত শাকিলকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি তুহিন অরণ্য বলেন, মেহেরপুরের বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্যদিবসে রায় দেওয়া হলো। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে এই দ্রুত বিচার বিচার প্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরে ধর্ষণ মামলার বিচারে দীর্ঘসূত্রতার যে অভিযোগ ছিল, এই রায় সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। দ্রুত বিচারের এই নজির সারাদেশে অনুসরণ করা হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ