যুদ্ধে ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং সেটি পতনের দিকেই এগোচ্ছে।
মঙ্গলবার (২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, “যুদ্ধে ইরান ইতোমধ্যে বড় ধরনের মূল্য পরিশোধ করেছে। দেশটির বর্তমান শাসনব্যবস্থায় ফাটল দেখা দিয়েছে এবং তারা আর আগের অবস্থায় ফিরতে পারবে না।”
তিনি আরও দাবি করেন, “এই শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।”
তবে নেতানিয়াহুর এমন বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে বলে মনে করছেন তারা।
RDM News প্রতিনিধি