মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সিগঞ্জে শোকের ছায়া

admin

May 16, 2026

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সিগঞ্জে শোকের ছায়া

শোক সংবাদ

বিশিষ্ট রাজনীতিবিদ, দানবীর ও শিক্ষানুরাগী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দেশবাসী, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, মানবসেবা ও শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও দানবীর। তাঁর উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ হয়েছে। সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, শিক্ষা সমাজ এবং স্থানীয় জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

📍 মুন্সিগঞ্জ প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 মুন্সিগঞ্জ, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ