মৌলভীবাজারের নতুন এসপি রিয়াজুল ইসলাম সাত দিনের মাথায় প্রত্যাহার

admin

May 16, 2026

মৌলভীবাজারের নতুন এসপি রিয়াজুল ইসলাম সাত দিনের মাথায় প্রত্যাহার

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়েছে, এসপি মো. রিয়াজুল ইসলামকে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ আদেশে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে একটি অভিযোগ আলোচনায় আসে, যেখানে দাবি করা হয়—আড়াই কোটি টাকার চুক্তির মাধ্যমে তিনি মৌলভীবাজারের এসপি হিসেবে পদায়ন পেয়েছেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।

📍 মৌলভীবাজার প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 মৌলভীবাজার, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ