ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা, ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের আহ্বান,,,,,,,,,

admin

May 11, 2026

ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা, ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের আহ্বান

সারাদেশের ভূমি মালিকদের চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) বকেয়াসহ আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সহজে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। এজন্য নাগরিকদের land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে।
সরকার বলছে, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে।
কর পরিশোধ করতে প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট বা ব্যাংক কার্ডের মাধ্যমে খাজনা পরিশোধ করা যাবে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তীতে বকেয়ার ওপর আইন অনুযায়ী অতিরিক্ত চার্জ বা সুদ যুক্ত হতে পারে।
প্রতি বছরের সরকারি অর্থবছর ৩০ জুন শেষ হওয়ায় এই সময়ের মধ্যেই কর পরিশোধ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন ব্যবস্থার ফলে এখন আর ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না, ফলে সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই কমছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঢাকা প্রতিনিধি | RDM News 24 | ঢাকা, Bangladesh

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ