নিজ বাড়ির সামনে গুলিতে আহত জামায়াতকর্মী

admin

May 11, 2026

নিজ বাড়ির সামনে গুলিতে আহত জামায়াতকর্মী

নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত।
রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মাহিন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৪ থেকে ৫ জন মুখোশধারী ব্যক্তি সেখানে আসে। তারা টর্চলাইটের আলো ফেলে মাহিনকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগে। তিনি মাটিতে পড়ে গেলে একই স্থানে আরও একটি গুলি করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, মাহিন তাদের দলের কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হামলা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
এদিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ