বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের, স্পর্শ করল ১৭,২০০ মেগাওয়াট
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ১৭,২০০ মেগাওয়াটে পৌঁছায়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬,৭৯৪ মেগাওয়াট, যা গত বছরের ২৩ জুলাই (২০২৫) অর্জিত হয়েছিল। আজকের উৎপাদনের মাধ্যমে সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ।
পাওয়ার গ্রিড বাংলাদেশ সফলভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সঞ্চালন করেছে এবং দেশজুড়ে এর স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করেছে। বিদ্যুৎ খাতের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ এবং সবকটি বিতরণ কোম্পানির সমন্বিত প্রচেষ্টার ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
জাতীয় ও অর্থনৈতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ