সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

admin

May 12, 2026

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির ব্যয়ের হিসাব জমা দেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।

এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। ফলে প্রতিটি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা করে সহায়তা পেয়েছেন।

দলটির ব্যয়ের তালিকায় রয়েছে নির্বাচনী প্রচারণা, ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন খরচ।

খাতভিত্তিক ব্যয়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহনে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা।

এছাড়া অন্যান্য খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

📍 ঢাকা প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ