৭৬ লাখ টাকার চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার,,,,,,,,,,

admin

May 11, 2026

৭৬ লাখ টাকার চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক প্রতারণা মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) দুপুরে শহরের সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ব্যবসায়ী এরশাদ আলীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নেন হারুনুর রশীদ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি।

পরে পাওনাদার এরশাদ আলী আদালতে চেক প্রতারণার মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত হারুনুর রশীদকে ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। একই সঙ্গে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলান্দহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

জামালপুর প্রতিনিধি | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ