হেলথ কার্ড নিয়ে সুখবর, প্রথম ধাপে পাবেন যারা

admin

June 4, 2026

হেলথ কার্ড নিয়ে সুখবর, প্রথম ধাপে পাবেন যারা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজের পদত্যাগপত্র জমা দেন।
একইসঙ্গে কমিশনের আরও চার কমিশনারও পদত্যাগ করেছেন। তারা হলেন মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান খন্দকার রাশেদ মাকসুদ।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন করা হবে। এর পরপরই চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের ঘটনা সামনে এলো।
তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন বিনিয়োগকারীদের একটি অংশ।
পদত্যাগের বিষয়ে এক বার্তায় খন্দকার রাশেদ মাকসুদ বলেন, প্রায় ২১ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

#RDM_News_প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ