হাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করবে সরকার

admin

May 13, 2026

হাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করবে সরকার

দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা হবে। এজন্য মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো টিকা। তাই টিকাবঞ্চিত শিশুদের খুঁজে বের করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

তিনি জানান, বিভিন্ন এলাকায় মাইকিংসহ স্থানীয় পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে যাতে অভিভাবকরা শিশুদের দ্রুত টিকাকেন্দ্রে নিয়ে আসেন। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সংক্রমণের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রস্তুত রাখা হয়েছে। আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

একই সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্কতা জারি করা হয়। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ