‘যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে’ — মন্তব্য ফরহাদ মজহারের

admin

May 13, 2026

‘যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে’ — মন্তব্য ফরহাদ মজহারের

কবি ও চিন্তক ফরহাদ মজহার দাবি করেছেন, বাংলাদেশে ‘রেজিম চেঞ্জ’ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র এবং বর্তমানে প্রকৃত ক্ষমতা জনগণের হাতে নেই।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স।

ফরহাদ মজহার বলেন, “শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই। হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি আমরা। নির্বাচনের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু আমরা গাঠনিক ক্ষমতা অর্জন করতে পারিনি।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই।”

বক্তব্যে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের সামনে বড় ধরনের সংকট রয়েছে এবং সবাইকে বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ