পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া….

admin

June 3, 2026

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া….

অস্ট্রেলিয়ার দারুণ প্রত্যাবর্তন, সিরিজে সমতা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয় ছিল অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ে খুব বড় সংগ্রহ গড়তে না পারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩১ রান তোলে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন দলকে চাপে পড়তে দেননি। ইংলিস ৭৪ বলে ৫১ রান করেন, আর গ্রিন খেলেন ৯২ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংস। এছাড়া ম্যাট রেনশ ৪৩ এবং অলিভার পিকে ৩১ রান যোগ করেন।
পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তিনি শিকার করেন ৩ উইকেট। এছাড়া হারিস রউফ, আরাফাত মিনহাস ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
দলের বিপর্যয়ের মধ্যে লড়াই চালিয়ে যান শাদাব খান। তিনি ১০৪ বলে ৭১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে একটি চার ও তিনটি ছক্কা। আরাফাত মিনহাস ৩৩ এবং গাজী ঘোরি ৩৭ রান করলেও দলকে জয়ের পথে ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ১৯০ রানে অলআউট হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৪টি এবং ম্যাথু শর্ট ৩টি উইকেট নিয়ে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। আগামীকাল লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ও নির্ধারণী ওয়ানডে। পাকিস্তান সফর শেষ করে এরপর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। আগামী ৯ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

প্রতিবেদন: RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ