জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

admin

June 3, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে জয়লাভ করেন।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি ভোট। তিনি আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছেন কোনো বাংলাদেশি প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিশিষ্ট কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব ও কূটনৈতিক সাফল্যের প্রতিফলন হিসেবে ড. খলিলুর রহমানের এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ