উড়ে এসে প্যান্টে বসল রানি মৌমাছি, যা ঘটলো…..

admin

June 3, 2026

উড়ে এসে প্যান্টে বসল রানি মৌমাছি, যা ঘটলো

মানুষের শরীরে মৌমাছির ঝাঁক বসার ঘটনা খুবই বিরল। সম্প্রতি এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছেন এক তরুণ।
জানা গেছে, গ্যারেজের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি রানি মৌমাছি উড়ে এসে ওই তরুণের প্যান্টের পেছনের অংশে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অসংখ্য কর্মী মৌমাছি তাকে ঘিরে ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পোশাকের ওই অংশে তৈরি হয় বিশাল মৌমাছির ঝাঁক।
পরিস্থিতি বুঝতে পেরে তরুণটি একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। কারণ সামান্য নড়াচড়া করলেই মৌমাছিগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারত। ভয় ও অস্বস্তির মধ্যেও প্রায় ৩০ মিনিট তিনি নড়াচড়া না করে দাঁড়িয়ে ছিলেন। আশ্চর্যের বিষয়, এত মৌমাছি ঘিরে থাকলেও তাকে একটি হুলও ফোটানো হয়নি।
পরে অন্য একজন ব্যক্তি সতর্কতার সঙ্গে রানি মৌমাছিটিকে একটি পাত্রে সরিয়ে নেন। রানি মৌমাছি সরে যাওয়ার পরপরই কর্মী মৌমাছির ঝাঁকও ছড়িয়ে পড়ে। এরপর স্বস্তি ফিরে আসে ওই তরুণের মধ্যে।
ঘटनাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তরুণের ধৈর্য ও সাহসের প্রশংসা করেছেন।
একজন মন্তব্য করেন, “এতক্ষণ স্থির থাকা সত্যিই অবিশ্বাস্য ধৈর্যের পরিচয়।”
আরেকজন লেখেন, “সামান্য নড়লেই ভয়াবহ কিছু ঘটতে পারত।”
অস্বাভাবিক এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। একই সঙ্গে মৌমাছির আচরণ ও রানি মৌমাছির প্রতি কর্মী মৌমাছিদের আনুগত্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

— RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ