গার্মেন্টস নয়, ফুটবলেই বিশ্বকে বাংলাদেশ চেনাবে — বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, দুর্যোগ বা গার্মেন্টস শিল্পের পরিচয়ে নয়, আগামীতে ফুটবলের মাধ্যমেই বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।
বুধবার (২০ মে) নরসিংদীর রায়পুরায় একটি মাদরাসায় এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তাবিথ আউয়াল জানান, সারাদেশে ফুটবল ছড়িয়ে দিতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে চারটি খেলা বাধ্যতামূলক করা হবে — যার মধ্যে ফুটবল অন্তর্ভুক্ত থাকবে।
জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুতই কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে এবং ক্যাম্প শুরুর আগেই নতুন কোচ দলে যোগ দেবেন।
স্পোর্টস ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ