পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২ নারী. বুড়িচংয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২ নারী

admin

June 4, 2026

পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২ নারী. বুড়িচংয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২ নারী

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুই নারী হলেন রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার এবং নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসায় ঘটনাস্থলে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর পর কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. ফোরকান গুরুতর আহত হন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে সহকর্মীরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর বুড়িচং থানার ওসি লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার দুপুরে ওসি জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ