খুলনায় বিএনপি নেতাকে গুলি ………

admin

June 3, 2026

খুলনায় বিএনপি নেতাকে গুলি ….

হাসপাতালে ভর্তি খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শাহিনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহিনুর শেখ রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে। তিনি ২ নম্বর তালতলা ওয়ার্ড বিএনপির সহসভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালতলা এলাকায় বিনয় মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহিনুর। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের উরুতে লাগে এবং অপরটি মাথার কপালের পাশ ঘেঁষে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি: RDM News

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ