পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বাড়ল যত

admin

June 3, 2026

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বাড়ল যত

দেশে আবারও বাড়লো বিদ্যুতের দাম। পাইকারি ও গ্রাহক পর্যায়ে নতুন মূল্যহার নির্ধারণ করেছে সরকার, যা চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হবে।
বুধবার (৩ জুন) নতুন এই মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ ইউনিটপ্রতি বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা।
অন্যদিকে খুচরা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে ইউনিটপ্রতি বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৫২ পয়সা।
এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। এছাড়া বিভিন্ন বিতরণ কোম্পানিও আলাদা হারে মূল্য বৃদ্ধির আবেদন করে।
ডেসকো প্রায় ৯ দশমিক ৬৭ শতাংশ, ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ওজোপাডিকো ১০ শতাংশ, আরইবি ৫ দশমিক ৯৩ শতাংশ, নেসকো ইউনিটপ্রতি ৩ পয়সা এবং পিডিবি ২৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সঞ্চালন চার্জও বাড়ানোর দাবি জানায়।

আরডিএম নিউজ প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ