বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি এ কে এম রহমতুল্লাহ আর নেই
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি শোক প্রকাশ করে জানান, আজ বুধবার বাদ আসর বেরাইদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এ কে এম রহমতুল্লাহ তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ