দেশের বাজারে কমেছে সোনার দাম

admin

June 2, 2026

দেশের বাজারে কমেছে সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্য হ্রাস পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—
🔸 ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,৩৪,৮৫৫ টাকা
🔸 ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,২৪,১৮২ টাকা
🔸 ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯২,১৬৪ টাকা
🔸 সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৫৬,৪৭৩ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ মে সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে।

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ