ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সফিপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

admin

May 20, 2026

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সফিপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে খেলাধুলায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে ‘স্পোর্টস কার্ড’ প্রদান করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, নতুন প্রবর্তিত এই স্পোর্টস কার্ড সুবিধার আওতায় ইতিমধ্যে আনসার ও ভিডিপির ১৫ জন যোগ্য ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক মানের বিভিন্ন ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩৭9 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার বাহিনীর অবদানের প্রশংসা করে তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়া ক্ষেত্রে সব সময়ই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য স্বীকৃতিস্বরূপ এই বাহিনীটি ২০০৪ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

এদিকে বাহিনীর কাঠামোগত ও প্রশাসনিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, অঙ্গীভূত আনসার বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬-এর খসড়া প্রণয়নের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে এই বাহিনীর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন করে ‘উপজেলা আনসার বিধিমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বাহিনী সদর দপ্তরে আধুনিক বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে উল্লেখ করেন।

জাতীয় ও ক্রীড়া ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ