বালিশের নিচে লুকানো ৯৬০ পিস ইয়াবাসহ আখাউড়ায় মাদক কারবারি আটক

admin

May 12, 2026

 

বালিশের নিচে লুকানো ৯৬০ পিস ইয়াবাসহ আখাউড়ায় মাদক কারবারি আটক

লুকানোর জায়গা বেছেছিলেন বালিশের নিচ। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া গেল না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ ভূইয়া (৪২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

অভিযানে পুলিশ ইলিয়াছের ঘরের বালিশের নিচ থেকে মাদকের চালানটি উদ্ধার করে। আটক ইলিয়াছ ওই এলাকার মৃত দানু ভূইয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

আখাউড়া ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ