শত্রুর চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
ইরান কোনোভাবেই নিজেদের জাতীয় অধিকার ও স্বার্থ থেকে সরে আসবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। বরং দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই কূটনৈতিক আলোচনা চালানো হচ্ছে।
তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা মূলত সংঘাত বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে পারে। পারমাণবিক কর্মসূচির মতো ইস্যুগুলো পরে আলোচনায় আসতে পারে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখনো যুক্তরাষ্ট্রের উদ্বেগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সন্তোষজনক অবস্থান নেয়নি। বিশেষ করে পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বজায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইরান আরও জানিয়েছে, আরোপিত অবরোধ বহাল থাকলে তারা নতুন আলোচনায় ফিরতে আগ্রহী নয় এবং হরমুজ প্রণালি নিয়েও নিজেদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।
আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ