সাজেকে সেনাবাহিনী ও জেএসএস (সন্তু) গ্রুপকে ঘিরে আলোচনা
রাঙামাটির সাজেকের মাচলং হরেন্দ্রপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও জেএসএস (সন্তু) গ্রুপের সদস্যদের মুখোমুখি হওয়ার একটি ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, রোববার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে তিনটি পিকআপে করে সেনাবাহিনীর সদস্যরা সাজেক পর্যটন এলাকার দিকে যাচ্ছিলেন। একই সময়ে মাচলং হরেন্দ্রপাড়া এলাকায় মূল সড়কে জেএসএস (সন্তু) গ্রুপের একটি সশস্ত্র দল চলাচল করছিল।
এ সময় উভয় পক্ষ মুখোমুখি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কিছু সময় পর সশস্ত্র দলটি সেখান থেকে চলে গেলে সেনাবাহিনীর গাড়িবহরও নিজ গন্তব্যে রওনা দেয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটি প্রতিনিধি | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ