রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

admin

May 13, 2026

রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’,,,

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যে অবস্থানকালে তার হৃদযন্ত্রের একটি ধমনিতে জটিল ব্লক শনাক্ত হয়। পরে জরুরি ভিত্তিতে চিকিৎসকরা এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন এবং সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, মঙ্গলবার (১২ মে) যুক্তরাজ্যের Royal Papworth Hospital-এ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার সময় ব্লক শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে National University Hospital-এ ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপতি। এরপর থেকে হৃদরোগজনিত ফলোআপ চিকিৎসার জন্য তিনি নিয়মিত যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

📍 ঢাকা প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ