ভাটিয়ারীর পাহাড় কেটে লীগঘনিষ্ঠ ব্যবসায়ীর মেয়ের বিলাসবহুল রিসোর্ট, ৫ হাজার গাছের উজাড়ের অভিযোগ

admin

May 12, 2026

ভাটিয়ারীর পাহাড় কেটে লীগঘনিষ্ঠ ব্যবসায়ীর মেয়ের বিলাসবহুল রিসোর্ট, ৫ হাজার গাছের উজাড়ের অভিযোগ

একসময় মেছো বাঘ, হরিণ, বানর ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য ছিল চট্টগ্রামের ভাটিয়ারীর পাহাড়। এখন সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল রিসোর্ট, সুইমিংপুল, কৃত্রিম লেক ও বহুতল স্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যবসায়ী ও সাবেক এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের মেয়েদের মালিকানাধীন “মাটি-টা রিসোর্ট” নির্মাণ করতে গিয়ে সোনাইছড়ি রক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে ফেলা হয়েছে এবং উজাড় করা হয়েছে অন্তত ৫ হাজার গাছ।

২০১৯ সাল থেকে শুরু হয় রিসোর্টটির নির্মাণকাজ। পাহাড় কেটে সমতল করা হয় বড় অংশ। তৈরি করা হয় অ্যাডভেঞ্চার পার্ক, কৃত্রিম জলাধার ও পর্যটন সুবিধা। বর্তমানে সেখানে প্রায় ৩০০ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে।

রিসোর্টটির মালিক মুনাল মাহবুব ও তাসনিম মাহমুদ। তারা আওয়ামী ব্যবসায়ী মাহবুবুল আলমের মেয়ে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবের কারণেই বছরের পর বছর পরিবেশ ধ্বংসের পরও কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন।

স্থানীয় প্রবীণ বাসিন্দাদের ভাষ্য, আগে যেখানে ভোরে পাখির ডাক শোনা যেত, এখন সেখানে শোনা যায় জেনারেটরের শব্দ ও উচ্চস্বরে গান।

পরিবেশবিদদের মতে, পাহাড় ও বনভূমিতে এ ধরনের নির্মাণ পুরো বাস্তুসংস্থানের জন্য ভয়াবহ হুমকি। বন্যপ্রাণীরা এলাকা ছেড়ে চলে গেছে, ধ্বংস হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

২০২১ সালে বন বিভাগ রক্ষিত বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগে মামলা করলেও এখনো বন্ধ হয়নি রিসোর্টের কার্যক্রম।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে রিসোর্ট কর্তৃপক্ষ।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ