ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ জনের
ফরিদপুরের নগরকান্দা এলাকায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ছিলেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
RDM News প্রতিনিধি