নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ: ২০২৬ সালে বাস্তবায়নের জোরালো সম্ভাবনা

admin

May 14, 2026

নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ: ২০২৬ সালে বাস্তবায়নের জোরালো সম্ভাবনা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে-স্কেল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল জারির দীর্ঘ ১১ বছর পর এই নতুন কাঠামোটি নিয়ে সচিবালয় ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি নবম জাতীয় পে কমিশন তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

প্রস্তাবিত বেতন কাঠামোর হাইলাইটস:
নভম পে কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন (গ্রেড-১) ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও পেনশন সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ২০২৬ সালের জুলাই মাস অর্থাৎ আগামী অর্থবছরের শুরু থেকেই এই নতুন কাঠামো কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন পে-স্কেল সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা দিচ্ছে।

অর্থনীতি ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ