দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

admin

June 4, 2026

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের চার জেলায় দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আশঙ্কা
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের আগেই দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় আগামী দিনগুলোতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ