জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজে বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান ইউএই দূতাবাসের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মর্যাদাপূর্ণ বৈশ্বিক পুরস্কার ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ ২০২৭’ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন অলাভজনক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস। টেকসই উন্নয়ন এবং মানবিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধানকে স্বীকৃতি ও সহায়তা দিতে প্রতি বছর বিশ্বজুড়ে এই পুরস্কার প্রদান করা হয়।
ইউএই-এর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দূরদর্শী কর্মময় জীবন ও মানবিক উত্তরাধিকারকে সমুন্নত রাখতে ‘আর্থ জায়েদ ফিলানথ্রপিস’ এই উদ্যোগ পরিচালনা করে আসছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখা বিভিন্ন প্রকল্পকে এগিয়ে নেওয়া।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি এবং জলবায়ু অ্যাকশন—এই পাঁচটি প্রধান ক্যাটাগরিতে অলাভজনক সংস্থাগুলো তাদের কাজের পরিধি বাড়াতে এবং টেকসই উন্নয়ন উদ্যোগের গতি বাড়াতে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার (১ মিলিয়ন ডলার) পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারে।
can win up to US$1 million to scale up their impact and advance sustainable development initiatives, the press release added.
এছাড়া, ‘গ্লোবাল হাই স্কুল’ ক্যাটাগরিতে বিজয়ী স্কুলগুলো তাদের নিজস্ব কমিউনিটিতে শিক্ষার্থীদের পরিচালিত টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বা সম্প্রসারণের জন্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অর্থসহায়তা পাবে। মূল বিজয়ীদের পাশাপাশি চূড়ান্ত তালিকায় (ফাইনালিস্ট) জায়গা করে নেওয়া অলাভজনক সংস্থাগুলো ১ লাখ ডলার এবং হাই স্কুলগুলো ২৫ হাজার ডলার করে আর্থিক অনুদান পাবে।
পুরস্কারের ২০২৭ সংস্করণের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন ২০২৬। আগ্রহী আবেদনকারীরা পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট (www.zayedsustainabilityprize.com) ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন জমা দিতে পারবেন। ২০২৭ সালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এর আগেও বাংলাদেশের বিভিন্ন স্কুল শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং তরুণ উদ্যোক্তারা এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিয়ে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনে অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন।
ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ