জামিন পেলেন ডা. দীপু মনি, বাকি ছয় মামলায় রুল জারি
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। তবে বাকি ছয়টি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।
আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডা. দীপু মনির বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতার নির্দেশনাসহ সারাদেশে প্রায় ৩৮টিরও বেশি মামলা চলমান রয়েছে। এসব মামলার আইনি লড়াইয়ের অংশ হিসেবেই হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তিনি।
ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ