গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

admin

June 4, 2026

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার সনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা আনতে যান তিনি। কিছুক্ষণ পর তার মা কল্পনা রানীও সেখানে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মা ও ছেলের মৃত্যু হয়।
ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
তিনি সবাইকে বৈরী আবহাওয়ার সময় সতর্ক থাকার এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

— RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ