এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকে কার্যকর….
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা।
মঙ্গলবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন ঘোষণার ফলে সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
এর আগে, গত ১ জুন থেকে জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর করে সরকার। ওই ঘোষণায় বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
আরডিএম নিউজ প্রতিনিধি