এবার বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা….

admin

June 2, 2026

এবার বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা….

বুধবার বিকেল ৩টায় বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) কমিশনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের মূল্য সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পাওয়া মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যা আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
প্রস্তাব জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকো।
গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলো ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির আবেদন করে। প্রস্তাব অনুযায়ী, পিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বাড়ানোর সুপারিশ করে।
অন্যদিকে, বিইআরসির কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির সুপারিশ করেছে বলে জানা গেছে।

প্রতিবেদক: RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ