ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই নারীর ৫৩ বছরের কারাদণ্ড

admin

May 24, 2026

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই নারীর ৫৩ বছরের কারাদণ্ড

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই নারীকে মোট ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

রায়ের অনুযায়ী, একজনকে ২৬ বছর এবং অপরজনকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেমনান প্রদেশের বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা বিদেশি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রেখে ইরানের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে সংবেদনশীল তথ্য ও ভিডিও সংগ্রহ করে বিদেশে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

বিচার বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তা ক্ষুণ্নের চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ রায় দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত দুই নারীর পরিচয় কিংবা মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান কর্তৃপক্ষ।

📍 আন্তর্জাতিক ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ