চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

admin

June 4, 2026

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও পৌর এলাকার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর (ঝুড়িপাড়া) গ্রামের আম ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মো. মিরাজ (১৭) এবং পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে মো. মুনিরুল ইসলাম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিরাজ তার বাবার সঙ্গে দ্বিতীয় মহানন্দা সেতু সংলগ্ন একটি আমবাগানে আম পাড়ার কাজে যায়। তার বাবা গাছ থেকে আম পাড়ছিলেন আর মিরাজ নিচে পড়ে থাকা আম সংগ্রহ করছিল। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে মিরাজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামে নিজ বাড়ির পাশে অবস্থান করার সময় বজ্রাঘাতে আহত হন মো. মুনিরুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

— RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ