চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

admin

June 4, 2026

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

রাজধানীর মিরপুরে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য মিড ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষাকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, শিশুদের এমন পরিবেশে শিক্ষা দিতে হবে যাতে তারা আনন্দের সঙ্গে শেখার সুযোগ পায়। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, শিশুদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তাই সৃজনশীল, আনন্দময় ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতির চর্চাকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

— RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ