ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

admin

June 4, 2026

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে এ অভিযোগ পুরোপুরি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে, ওমান উপসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তারা অভিযান চালিয়েছে। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন কর্মকাণ্ডের সমন্বয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইরানের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তাদের দাবি, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছিল। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
এছাড়া ইরান জানিয়েছে, অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে আরও জবাবমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, ইরানের প্রচারিত তথ্য সঠিক নয় এবং সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ নিরাপদ রয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ