ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে যোগ দিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান…..

admin

June 3, 2026

ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে যোগ দিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির নবগঠিত ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার গুরুদায়িত্বও গ্রহণ করেছেন। মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করেন। চট্টগ্রামের আঞ্চলিক প্রবাদের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, “চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি। আলহামদুলিল্লাহ, পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি।”

দীর্ঘ শিক্ষকতা জীবনে মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ১৫ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে মুহাম্মদ ফাওজুল কবির খানের। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব গ্রহণের আগে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করছিলেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তার এই নতুন যাত্রা দেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ