জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

admin

June 2, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচন। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেজ কাকাউরিস।

প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও এই গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী বিজয়ী হবেন।

বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, ড. খলিলুর রহমানের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পরিসরে কাজের দক্ষতা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
RDM News প্রতিনিধি বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ