দিল্লিতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

admin

May 24, 2026

দিল্লিতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

ভারতের রাজধানী দিল্লিতে মোস্তফা আহমেদ সাগর (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। পরিবার এ ঘটনাকে ঘিরে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সাগর। এরপর দিল্লির ফরিদাবাদ এলাকায় তার মৃত্যুর ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার বাসিন্দা। তিনি ভারতের Manav Rachna International Institute of Research and Studies-এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সাগর ব্যক্তিগত হতাশা, পরিবার ও প্রিয়জনদের প্রতি আবেগঘন অনুভূতি প্রকাশ করেছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাগরের বাবা মোশারফ হোসেন মিন্টু বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। বন্ধু, স্বজন ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। একই সঙ্গে তারা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

📍 আন্তর্জাতিক ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ