অভিনেতা দিলু মজুমদার আর নেই

admin

May 21, 2026

অভিনেতা দিলু মজুমদার আর নেই

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও আরণ্যক নাট্যদলের প্রবীণ অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার (২০ মে) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আরণ্যক নাট্যদল সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, একজন নিবেদিতপ্রাণ নাট্যকর্মী ও সংগঠকের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

অভিনয়শিল্পী সংঘও দিলু মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার শিল্পীসত্তা ও দীর্ঘ অবদানের কথা স্মরণ করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

আশির দশকের শুরুতে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন দিলু মজুমদার। দীর্ঘ অভিনয়জীবনে তিনি মঞ্চনাটক, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তিনি আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ইবলিশ’, ‘পাথর’, ‘অববাহিকা’, ‘গিনিপিগ’, ‘খেলা খেলা’, ‘জয়জয়ন্তী’, ‘ময়ূর সিংহাসন’, ‘রাড়াঙ’ ও ‘সংক্রান্তি’।

📍 বিনোদন ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ