বাজারে আসছে ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোট — থাকছে ঐতিহাসিক স্থাপত্যের ডিজাইন

admin

May 19, 2026

বাজারে আসছে ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোট — থাকছে ঐতিহাসিক স্থাপত্যের ডিজাইন

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে ধারণ করে বাজারে আসছে তিনটি নতুন মূল্যমানের ব্যাংক নোট। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস জানিয়েছে, গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন ডিজাইনের নোট আজ থেকেই মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এই নোট পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের রং, আকৃতি ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। কেবল সিরিজ ও ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে চালু সব কাগজের নোট ও ধাতব মুদ্রাও যথারীতি বৈধ থাকবে।

অর্থনীতি ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ