প্রেমিকের সঙ্গে সন্তান ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, কুমিল্লায় চাঞ্চল্য

admin

May 13, 2026

প্রেমিকের সঙ্গে সন্তান ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী কন্যা সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী প্রবাসী মাহবুবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। তার অনুপস্থিতিতে একই গ্রামের যুবক সাফিনের সঙ্গে স্ত্রী ফারজানা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি জানতে পারেন।

পরিবারের দাবি, গত ৭ মে ফারজানা তাদের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তিনি নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা এবং আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মোবাইল ফোনে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমি প্রবাসে থেকে পরিবারের ভবিষ্যতের জন্য পরিশ্রম করছি। হঠাৎ এমন ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে ফারজানা ও মাহবুবুর রহমানের বিয়ে হয়। সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরে জীবিকার তাগিদে মাহবুব সৌদি আরবে চলে যান।

পরিবারের সদস্যরা দাবি করেন, বিষয়টি আগে থেকেই টের পাওয়া গেলেও সমাধানের চেষ্টা সফল হয়নি।

এ ঘটনায় মাহবুবুর রহমানের বাবা আবুল বাশার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফারজানা আক্তার ও সাফিনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, “পাঁচ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আমার নাতনি ও পুত্রবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলে বিদেশে থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ