ইরান ইস্যুতে অর্থনীতির চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিলেন ট্রাম্প

admin

May 13, 2026

ইরান ইস্যুতে অর্থনীতির চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিলেন ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ইস্যুতে চলমান উত্তেজনার কারণে আমেরিকানদের ওপর আর্থিক চাপ তৈরি হলেও সেটি তার মূল বিবেচনার বিষয় নয় বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র ভাবি না। আমি শুধু একটি বিষয় নিয়ে ভাবি—ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।”

সাংবাদিকরা জানতে চান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের জনগণের জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতির ওপর যে চাপ তৈরি হচ্ছে, সেটি তিনি বিবেচনায় নিচ্ছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্নে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শেয়ারবাজারে সাময়িক ওঠানামা হলেও জনগণ এই সংঘাতের গুরুত্ব বুঝবে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দামও দ্রুত কমে আসবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্বেগের চেয়ে নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত বহন করছে।

আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ