শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর সতর্কতা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

admin

May 12, 2026

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর সতর্কতা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে নেতিবাচক বা আপত্তিকর পোস্টের সঙ্গে জড়িত শিক্ষকদের শনাক্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জারি করা এক নির্দেশনায় অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও নীতিনির্ধারণী সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর মন্তব্য বা পোস্ট শেয়ার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের কর্মকাণ্ড সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করা বাধ্যতামূলক।

অধিদপ্তর জানায়, এই নির্দেশনা অমান্য করা সরকারি চাকরি বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের আওতায় পড়ে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা বিভ্রান্তিকর পোস্টের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ