ঢাবিতে ইউজিসির জাতীয় কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান

admin

May 12, 2026

ঢাবিতে ইউজিসির জাতীয় কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান

উচ্চশিক্ষার টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

এদিকে প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনকে স্বাগত জানাতে ছাত্রদলের নেতাকর্মীরা বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষ রোপণ করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ